গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের

২৮ জুলাই ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৬ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিরপুর-১ নম্বরে ঘটনাটি ঘটেছে। পরে রাতেই মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন বাদী সিফাতুর রহমান সৌরভ। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

অবশ্য মারধরের ঘটনা অস্বীকার করেছেন তাসকিন। এ ঘটনায় কাউকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ করেছেন জাতীয় দলের এই পেসার।

সোমবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অনুরোধ করেন তিনি।

তাসকিনের সেই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো–

সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না:
আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয়, এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কে-ও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে, কোনোভাবে এমনটা হওয়ার কথা নয়। শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)
আশা করি, সত্য এর সাথেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950