শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে চান তাসকিন

২৮ জুন ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © ফাইল ফটো

চোট কাটিয়ে দীর্ঘদিন পর আবারও ম্যাচ খেলার অপেক্ষায় তাসকিন আহমেদ। সবশেষ গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটোই জিততে চান। নিজের প্রত্যাবর্তন নিয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

কলম্বো টেস্টে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ২ জুলাই শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে। উড়ানে চড়ার আগে সিরিজ জয়ের প্রত্যয় তাসকিনের কণ্ঠে, ‘একজন টিম ম্যান হিসেবে আমার দলের জয়ে ভূমিকা রাখতে চাই। আর ইনশা আল্লাহ, আমার বিশ্বাস আমরা সিরিজ জিতব। আমি অনেক উদ্‌গ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লাগছে, মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতে পারিনি।’


চোট সেরে আবারও দলের সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাসিত তাসকিন বলেন, ‘হ্যাঁ, এখন ভালো লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আবার দলে ফিরলাম। যাচ্ছি তো এখন, একটাই প্রত্যাশা—জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে।’

খেলোয়াড়দের চোট কঠিন সময়ের বাস্তবতা। তাসকিন বললেন, ‘যেকোনো খেলোয়াড়ের জন্যই এটা অনেক দুঃখজনক, চোটের কারণে মাঠের বাইরে থাকা। এটা আসলে জীবনেরই অংশ, বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক চোট হয়। এটা এখন আমার জন্য খুশির ব্যাপার, আল্লাহর রহমতে আবার ফিরেছি। আশা করি ভালো কিছু করব।’

সিরিজ নিয়ে আশাবাদী তাসকিন দুই সংস্করণেই সেরাটা দিতে চান, ‘ওয়ানডে আর টি-টোয়েন্টি দুই সংস্করণেই জিততে চাই। হারজিত তো থাকবেই, কিন্তু ইনশা আল্লাহ আমরা সেরাটা দেব, আমার বিশ্বাস আছে।’

এখন দেখার অপেক্ষা, দীর্ঘ চোট কাটিয়ে মাঠে তিনি কতটা আলো ছড়াতে পারেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬