পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়

ইতিহাস গড়ার দোরগোড়ায় বাংলাদেশ

২৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৫:৩৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ক’দিন আগে পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাত্তাই পায়নি বাংলাদেশ। এবার ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে সেই প্রতিশোধ নিলো টাইগাররা। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দ্য গ্রিন ম্যানদের হারাতে পারলেই বড় সুখবর পাবে টিম টাইগার্স। সবমিলিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লিটন বাহিনী!

সাম্প্রতিক সময়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। কুড়ি ওভারের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে আটে দ্য গ্রিন ম্যানরা। চলমান সিরিজে সফরকারীদের হোয়াটওয়াশ করতে পারলেই র‌্যাঙ্কিংয়ে একধাপ ওপরে উঠবে বাংলাদেশ।

২২০ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে টাইগাররা। সেখানে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেট এবং দ্বিতীয়টিতে ৮ রানে জিতেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষটিতে জিতলে রেটিং পয়েন্ট ২২০ থেকে বেড়ে ২২৩-এ দাঁড়াবে বাংলাদেশের।

আফগানিস্তানের রেটিং পয়েন্ট ২২৩। ফলে, ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকা দলই র‌্যাঙ্কিংয়ের ৯-এ অবস্থান করবে। এক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আফগানরা দশমস্থানে নেমে যাবে।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলে ৪ রেটিং পয়েন্ট হারাবে পাকিস্তান। অবশ্য পয়েন্ট হারালেও সেরা আটেই থাকবে দ্য গ্রিন ম্যানরা। এছাড়া বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে এক পয়েন্ট বাড়বে টাইগারদের। পাকিস্তান হারাবে দুই পয়েন্ট। তবে র‌্যাঙ্কিংয়ের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তৃতীয় ও শেষ ম্যাচ সফরকারীরা জিতলে কোনো দলই সুখবর পাবে না। উভয় দলেরই পয়েন্ট ও অবস্থান অপরিবর্তিত থাকবে। এখন দেখার বিষয়, সিরিজের ফল কোথায় গিয়ে দাঁড়ায়।

বিমানবন্দরে যাত্রীদের কষ্ট লাঘব নিয়ে বিশেষ উদ্যোগের কথা জান…
  • ০৯ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীর সাফল্য
  • ০৯ অক্টোবর ২০২৬
ইতিহাস ও ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব অনুষ্ঠিত
  • ০৯ অক্টোবর ২০২৬
এনএসইউতে পোশাকশিল্পের টেকসই উন্নয়নে এআইভিত্তিক প্রতিযোগিতা …
  • ০৯ অক্টোবর ২০২৬
দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬