আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ

৩১ মে ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০১:৩৭ PM
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট © সংগৃহীত

মাঠের খেলায় টানা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ ক্রিকেট। মাঠের বাইরেও চলছে নানা বিতর্ক। তবে এসব এক পাশে সরিয়ে রাখা যেত, যদি মাঠের খেলাটা ঠিকমতো খেলা হতো। তা না—মাঠ ও মাঠের বাইরে, সবখানে ছন্দহীন বাংলাদেশ।

চলমান তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। গতকাল শুক্রবার (৩০ মে) দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ।

আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অবস্থান এখন ১০ নম্বরে। লিটনদের রেটিং পয়েন্ট ২২০।

এদিকে বাংলাদেশের অবনমন হওয়ায় এক ধাপ উন্নতি হয়েছে এশিয়ার উদীয়মান শক্তি আফগানিস্তানের। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে আফগানরা এখন ৯ নম্বরে।

সেরা দশে এই দুটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। তারপর আছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশকে সিরিজ হারানো পাকিস্তানের অবস্থান তালিকার ৮ নম্বরে। তাদের রেটিং পয়েন্ট ২২৯।

সিরিজ হারানো বাংলাদেশ আগামীকাল রোববার মাঠে নামবে। এবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষটিতে বাংলাদেশের চাওয়া হোয়াইটওয়াশ এড়ানো। স্বাগতিক পাকিস্তান চাইবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাতে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক যে ফর্ম, তা পাকিস্তানের জন্য কঠিন কিছু নয়।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬