২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত হলো কোন কোন দেশের

১২ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৪:১৩ PM
ইতালি ক্রিকেট দল

ইতালি ক্রিকেট দল © আইসিসি

রীতিমত ইতিহাস গড়েছে ইতালি। প্রথমবারের মত ক্রিকেট টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়েছে তারা। এই অঞ্চল থেকে সুযোগ পেয়েছে আরেক দেশ নেদারল্যান্ডস। এই দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি দেশ ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে।

ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আগামী বৈশ্বিক এই মহারণ বসবে। ২০২৪ সালের মতই ২০ দল খেলবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে। আয়োজক–স্বত্ব পেয়ে ২০২১ সালেই আসন্ন এই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।

এদিকে গত বিশ্বকাপও আগামী বিশ্বকাপের ‘বাছাইপর্ব’ হিসেবে কাজ করেছে। গত বিশ্বকাপের সুপার এইটে উঠে আগামী আসরে খেলা নিশ্চিত করে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। তবে আয়োজক ভারতকে সুপার এইটের এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

এছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পায় আরও তিনটি দল—পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে পারেনি দেশগুলো।

বাছাইপর্ব পেরিয়ে কানাডা সবার আগে বিশ্বকাপের মূলপর্বে গেছে। গেল জুনে আমেরিকান অঞ্চলের বাছাইয়ে দেশটি ১৩তম দেশ হিসেবে বিশ্বমঞ্চে খেলা নিশ্চিত করে।

আমেরিকা অঞ্চল থেকে একটি দলই বিশ্বমঞ্চে খেলবে। এছাড়া ইউরোপ থেকে দুটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল খেলবে বিশ্বকাপে। কাল (১১ জুলাই) ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে। তবে বাকি দুই অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা এখনও শুরু হয়নি।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬