সুখবর পেলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল

১৬ মে ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
ফাহামিদুল ইসলাম

ফাহামিদুল ইসলাম © সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেনি বাফুফে। তবে ক্যাম্পে ডাক পেয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে করেছে তার ক্লাব ওলবিয়া কালসিও।

এক বিবৃতিতে ওলবিয়া জানায়, ‘ফাহামিদুলকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে। গতকাল সকালে আনুষ্ঠানিক চিঠি ক্লাব সদর দপ্তরে এসে পৌঁছেছে। ক্যাম্পটি হবে ৪ জুন প্রীতি ম্যাচ ও ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে।’

আরও পড়ুন: দিল্লির হয়ে সব ম্যাচেই খেলার সুযোগ মোস্তাফিজের

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও ডাক পেয়েছিলেন ফাহামিদুল। তবে তাকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। তাই সৌদি আরবে ক্যাম্প থেকেই ইতালি ফিরে যেতে হয় ফাহামিদুলকে। যা তুমুল বিতর্কের জন্ম দেয়। কাবরেরা তখন বলেছিলেন, ‘সে মেধাবী খেলোয়াড় তবে আরো কিছু সময় প্রয়োজন।’

ভারত ম্যাচের পর জাতীয় দল কমিটির সভায় ফাহামিদুলকে দলে রাখার সুপারিশ করা হয়েছে কাবরেরার কাছে। কাবরেরা নিজেও ফাহামিদুলের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। ওলবিয়া কালসিওর কাছে ফাহামিদুলকে আরও বেশি সময় খেলানোর অনুরোধও করেন তিনি।

আগামী ৩১ মে শুরু হওয়ার কথা রয়েছে জাতীয় দলের ক্যাম্প। তবে প্রিমিয়ার লিগ শেষ হবে ২৯ মে। তাই দুই দিনের ভেতর আবার ফুটবলাররা প্রস্তুতিতে নামবেন কি না তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সিঙ্গাপুর ম্যাচ খেলার আগে ভুটানের বিপক্ষে ৪ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটো ম্যাচই হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরুর মাংস ইস্যু নিয়ে বিবৃতি দিল প্রশ…
  • ১৪ অক্টোবর ২০২৬
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে ছুরিকাঘাত
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্ত কমিট…
  • ১৪ অক্টোবর ২০২৬
মা হারা শিশুকে কোলে নিলেন ডিসি, দিলেন আর্থিক সহায়তা ও নতুন …
  • ১৪ অক্টোবর ২০২৬
কুমিল্লায় জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও ককটেল …
  • ১৪ অক্টোবর ২০২৬
রাবির জুলাই ৩৬ হলে ‘মুক্তবাক’ বিতর্ক ও সাহিত্য ক্লাবের যাত্…
  • ১৪ অক্টোবর ২০২৬