সাকিব নেই রংপুর রাইডার্সে, রাজনীতি ও পরিস্থিতির কারণে ‘কঠিন সিদ্ধান্ত’

২৯ জুন ২০২৫, ০৪:২৫ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৪৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পোস্টারবয়, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াডে রাখছে না রংপুর রাইডার্স। রবিবার (২৯ জুন) বসুন্ধরা স্পোর্টস সিটিতে জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমন ঘোষণা দেন দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। প্রশ্ন উঠেছে, ক্রিকেটীয় পারফরম্যান্সের বাইরে কোনো বিবেচনায় কি সাকিবকে বাদ দেওয়া হয়েছে?

শানিয়ান তানিম বলেন, “সাকিব এখনো বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা তাকে চাইনি, এমন নয়। কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।”

২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। রাজনৈতিকভাবে সেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকার কারণে তার বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ পাননি তিনি।

রংপুর রাইডার্সের এই সিদ্ধান্ত রাজনৈতিক চাপে নয়, বরং ‘পরিস্থিতি বিবেচনায়’ দলীয় সিদ্ধান্ত বলে দাবি করেন টিম ডিরেক্টর। তিনি বলেন, “আমরা কোনো দিক থেকে চাপ পাইনি। এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমরা সাকিবকে কেবল একজন ক্রিকেটার হিসেবেই দেখি। কিন্তু এখনই তাকে দলে নিলে কী প্রতিক্রিয়া হতে পারে, তা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না।”

তানিম আরও বলেন, “সাকিব থাকলে দলের অনেক জায়গায় সুবিধা হতো। তিনি ব্যাটার, স্পিনার ও একজন অভিজ্ঞ নেতা। কিন্তু সবদিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি, সাকিব নিজেও তা বুঝবেন।”

এদিকে রংপুর রাইডার্স তাদের গ্লোবাল সুপার লিগ–এর জন্য পূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে। দলটি বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবার খেলতে নামছে।

রংপুর রাইডার্স স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে ও খালেদ আহমেদ।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9