বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার টেস্ট ম্যাচ

১৮ জুন ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৫:৪৯ PM
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচ © সংগৃহীত

বৃষ্টির বাধায় থেমে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের খেলা। আজ বুধবার (১৮ জুন) ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান তুলেছে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় দিন ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন শান্ত। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। 

এরপর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে এবং পেসার আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬