শ্রীলঙ্কায় শান্তর নতুন চ্যালেঞ্জ, ওপেনিংয়ে কি নামবেন?

১২ জুন ২০২৫, ১০:০০ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার রাখা হয়েছিল কেবল দুজন। তখন আঁচ করা যাচ্ছিলো দলের হয়ত আছে ভিন্ন কোন ভাবনা। সফরে যাওয়ার আগে মিরপুরে অনুশীলন ম্যাচে তার উত্তর অনেকটা পরিষ্কার। কারণ সেখানে ওপেন করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সংবাদ সম্মেলনে খোলাসা করে না বললেও ওপেন করতে নামারই আভাস দিলেন তিনি।

টেস্টে কেবল ৬ ইনিংস ওপেন করেন শান্ত। যাতে ১৮.৮৩ গড়ে ১১৩ রান তার, আছে একটাই ফিফটি। তিনে তিনি খেলেছেন সবচেয়ে বেশি ৪৫ ইনিংস। এই  পজিশনে ৩৩.২২ গড়ে ১৪৬২ রান করেছেন, সেঞ্চুরি আছে ৫টি, ফিফটিও তিনটি। গত কয়েক টেস্ট ধরে অবশ্য চারে নামছিলেন শান্ত। গুরুত্বপূর্ণ চার নম্বরে ৯ ইনিংস খেলে ২৩ গড়ে ৪০২ রান করেছেন ১ ফিফটিতে। এছাড়া পাঁচে চার ইনিংস ব্যাট  করে ৮০ রান আছে শান্তর।

আরও পড়ুন: যে কারণে শান্তকে সরিয়ে অধিনায়ক করা হয় মিরাজকে 

শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াডে ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। বাদ পড়েন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে শান্ত নিজের ওপেন করতে নামার সম্ভাবনা উড়িয়ে না দিয়ে একটু কূটনৈতিক হতে চাইলেন, 'এটা আসলে…এখানে বলতে চাই না কারণ প্রতিপক্ষ জেনে গেলে অনেক আগে থেকে খোলাসা হয়ে যায়  (হাসি)। তবে আমি যেকোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি।  এবং আরও টপ অর্ডার ব্যাটার আছে। দেখা যাক।' 

তিনে রেকর্ড সবচেয়ে ভালো হলেও সেখান থেকে সরে গিয়ে প্রথমে চারে এবং এখন ওপেন করতে নামার চিন্তা কেন। সেটা এখনই বলতে চান না তিনি। সম্প্রতি নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি বিজয়। এই জায়গায় ঘাটতি পূরণের চিন্তা থাকতে পারে।

আরও পড়ুন: টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

এছাড়া এক সিরিজ পরই স্কোয়াডে ফিরেছেন কিপার ব্যাটার লিটন দাস। তিনি গত তিন বছরে টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটার। একাদশে তার ঠাঁই পাওয়া নিয়ে আপাতত সংশয় নেই। জিম্বাবুয়ের বিপক্ষে পিএসএলের কারণে ছুটি নিয়েছিলেন লিটন।  তার জায়গায় কিপার ব্যাটার হিসেবে খেলে ধারাবাহিক পারফর্ম করেছেন জাকের আলি অনিক। লিটন-জাকের দুজনকেই যাতে একাদশে রাখা যায় সেজন্য উপরের দিকে একটা জায়গা তৈরির চিন্তাও থাকতে পারে।

বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9