ইংল্যান্ডে সাব্বিরের ব্যাটে ঝড়, ৯৬ বলে অপরাজিত ১৫২ রান

১৮ মে ২০২৫, ১০:০২ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাবেই আলোচিত হয়েছিলেন সাব্বির রহমান। প্রথম দিকে খেলেছিলেন বেশ কিছু ম্যাচজয়ী ইনিংস। যার ফলে অল্প সময়েই পেয়েছিলেন তারকাখ্যাতি। তারপর নানা বিতর্কিতকাণ্ডে ও ফর্মহীনতায় যেন হারিয়ে যান এই ব্যাটার। তবে সম্প্রতি দারুণ ব্যাটিং করছেন, ফের জাতীয় দলের ফেরার দাবি যেন জোরালো করছেন তিনি। 

আরও পড়ুন: ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মোস্তাফিজ

ইংল্যান্ডে ক্রিকেট লিগ খেলছেন সাব্বির। সেখানের টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানে উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন সাব্বির রহমান। মাত্র ৯৬ বলে অপরাজিত ১৫২ রান করেছেন এই ব্যাটার। বিধ্বংসী ইনিংসে সাব্বির হাঁকান ৯টি ছক্কা। তার এই ইনিংসের ওপর ভর করেই উক্সব্রিজ তোলে ৩৪৮ রানের পাহাড়সম সংগ্রহ, যা প্রতিপক্ষ আমেরশাম ক্রিকেট ক্লাবের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় উক্সব্রিজ ১৩১ রানে।

শুধু ব্যাট নয়, বল হাতেও কিছুটা দায়িত্ব পালন করেছেন সাব্বির। ৪ ওভার বল করে ২৭ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাব্বিরের ব্যাটে রান ছিল না বললেই চলে। বয়েন হিল ক্রিকেট ক্লাবের বিপক্ষে করেছিলেন মাত্র ২৯ রান, তাও ৩৪ বল খরচ করে। তবে দ্বিতীয় ম্যাচেই নিজেকে নতুন করে চিনিয়েছেন এই ব্যাটার।

দারুণ ইনিংসের পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন সাব্বির। ফেসবুক পেজে স্কোরকার্ড শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950