পদ্মার চরে যাত্রীবাহী লঞ্চ আটকে যাওয়ায় ৯৯৯-এ কল, অতঃপর…

২৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ AM
আটকে পড়া লঞ্চ যাত্রীদেরকে উদ্ধার করছে নৌ পুলিশ

আটকে পড়া লঞ্চ যাত্রীদেরকে উদ্ধার করছে নৌ পুলিশ © টিডিসি

রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭ টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।

পরে রাত ৮ টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১ টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয় এবং দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

তবে এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এদিকে, ঘনকুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। তিনি জানান, ঘনকুয়াশার কারণে ফেরী ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে এবং ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।

 

 

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬