জাতীয় রেলপথ দিবস আজ, এ দিন কী হয়েছিল?

১৫ নভেম্বর ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ AM
কুষ্টিয়ার জাগতি রেলওয়ে স্টেশন

কুষ্টিয়ার জাগতি রেলওয়ে স্টেশন © সংগৃহীত

জাতীয় রেলপথ দিবস আজ শনিবার (১৫ নভেম্বর)। ১৮৬২ সালের এ দিনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত প্রথম রেলপথ চালু করা হয়। ২০২০ সালে বাংলাদেশ রেলওয়ের ১৫৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রেলপথ দিবস পালন করা হয়েছিল। সেই থেকে দিবসটি পালন করা হচ্ছে। 

ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের অনেক প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। এটি ছিল ভারতীয় উপমহাদেশের পূর্বাঞ্চলে ব্রিটিশদের স্থাপিত প্রথম দিকের রেললাইনগুলোর একটি। সে সময়ে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি বাংলাদেশে প্রথম রেলপথ স্থাপন করে।

১৮৬২ সালে প্রতিষ্ঠিত এ ব্রডগেজ লাইনের দূরত্ব ছিল ৫৩ কিলোমিটার। এটি ছিল বাংলাদেশের প্রথম রেলপথ। মূলত অর্থনৈতিক কাজের জন্য এটি চালু করা হয়েছিল। এর মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে।

আরও পড়ুন : আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’

বর্তমানে বাংলাদেশের মোট রেলপথ ৩ হাজার কিলোমিটারের কাছাকাছি। দেশের প্রায় সব বড় জেলায় রেলযোগাযোগে যুক্ত রয়েছে। আন্তর্জাতিক সংযোগ রয়েছে তিনটি— মৈত্রী এক্সপ্রেস (ঢাকা–কলকাতা); বন্ধন এক্সপ্রেস (খুলনা–কলকাতা) এবং মিতালী এক্সপ্রেস (ঢাকা–শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি)।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬