জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দলের সভাপতি ড. মনির, সম্পাদক সঞ্জয়

০৩ মার্চ ২০২৬, ০১:৪২ PM
ড. শেখ মনির উদ্দিন ও সঞ্জয় কুমার দে

ড. শেখ মনির উদ্দিন ও সঞ্জয় কুমার দে © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল এর ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। সভাপতি অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন এবং সঞ্জয় কুমার দেকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। 

ভৌগোলিক রাষ্ট্র কাঠামোর সাংস্কৃতিক বিকাশ ঘটলে আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হয়। এই প্রেক্ষিতেই বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের চারু ও কারুশিল্পীবৃন্দ দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। ফ্যাসিস্ট রেজিমের রোষানলের কারণে এই সংগঠনের প্রাতিষ্ঠানিক কাঠামো এতদিন গঠন করা সম্ভব না হলেও এর সকল সদস্য নিজ নিজ জায়গা থেকে জাতীয়তাবাদী ধারার প্রায় সকল সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে কাজ চালিয়ে গিয়েছে। বিশেষ করে করোনা মহামারীর সময় এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে সকলেই দলীয় কাজকর্মে নিষ্ঠার পরিচয় দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পুনরুত্থানের প্রাক্কালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী চারু ও কারুশিল্পীবৃন্দ বাংলাদেশকে একটি আধুনিক ও আত্মমর্যাদাশীল দেশ হিসেবে গঠনের সংগ্রামে চারু ও কারুশিল্পকে সক্রিয় শক্তিতে রূপান্তর করতে অঙ্গীকারবদ্ধ।

দেশে বহু মানুষ সৃজনশীল পেশার সাথে যুক্ত রয়েছেন। অথচ তাদের কোনো ধরনের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই। বর্তমান বিশ্ব-বাজার ব্যবস্থায় শিল্প নির্মাণ পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক হলেও বাংলাদেশ চারু ও কারু শিল্পীদের পেশাগত স্বীকৃতি নেই; নেই কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার আলোকে বাংলাদেশের সংস্কৃতির বিকাশে প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত সংস্কৃতির মৌলিক উপাদানের সঠিক চর্চা ও পিছিয়ে পড়া সৃজনশীল জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগ্রাম জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বাস্তবতা থেকেই বাংলাদেশের চারু ও কারুশিল্পীদের নিয়ে একটি দল গঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারের দিকনির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল গঠন করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এবং সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ড. মোঃ মফিদুল আলম খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিমন, সাংগঠনিক সম্পাদক কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, সহ-সভাপতি মোঃ রকিবুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক অপু চৌধুরী, প্রচার সম্পাদক খোরশেদ আলম এবং দপ্তর সম্পাদক নাহিন মাহমুদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনে দেশের প্রথিতযশা চারুশিল্পীর পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্প যথা- রিকশাচিত্র, নকশীকাঁথা, শীতলপাটি, দারুশিল্প, মৃৎশিল্প, জামদানী শিল্প সহ বিভিন্ন ধরনের কারুশিল্পীদের প্রতিনিধিত্ব রয়েছে।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬