রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ ব্যাহত

১১ জুন ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
রেলপথ অবরোধ

রেলপথ অবরোধ © সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় রেলস্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল থেকে উপজেলার নন্দনগাছী রেলস্টেশন এলাকায় শুরু হয়েছে এ কর্মসূচি।

স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তোলা হয়েছে। এতে, সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ। আটকা পড়েছে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এ বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬