ছাত্রাবাসে অতিরিক্ত সিট ভাড়ায় শিক্ষার্থীদের তোপের মুখে রাজশাহী কলেজ অধ্যক্ষ

১৪ মে ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন অধ্যক্ষ

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন অধ্যক্ষ © টিডিসি

রাজশাহী কলেজ ছাত্রাবাসগুলোতে অতিরিক্ত সিট ভাড়া আদায়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কলেজ অধ্যক্ষ। আজ বুধবার (১৪ মে) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীদের পূর্বঘোষিত ছাত্রাবাসের সিট ভাড়া কমানোর দাবিতে ডাকা মানববন্ধন শেষে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীদের দাবি, আগে চাত্রাবাসে নির্ধারিত সিট ভাড়া ছিল ৫০০ টাকা, যা ৫ আগস্টে পর বৃদ্ধি পেয়েছে দাঁড়িয়েছে ৭০০ টাকা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অতিরিক্ত ভাড়া আদায়কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ প্রশাসনের সিন্ডিকেট বলে দাবি করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, ৫ আগস্টের আগে ছাত্রলীগের সিট-বাণিজ্যের আমলে হোস্টেলের বিদ্যুৎ বিলসহ নানা খাতে উল্লেখযোগ্য পরিমাণ টাকা বকেয়া পড়ে। বর্তমান সময়ে হোস্টেল প্রশাসন আগের সেই বকেয়া পরিশোধের জন্য আবাসিক শিক্ষার্থীদের ওপর এ অতিরিক্ত ভাড়া চাপিয়ে দিয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও দাবি করা হয়, বর্তমানে ছাত্রাবাসগুলোয় হোস্টেল প্রশাসন প্রি-পেইড মিটার ব্যবস্থা চালু করে দিয়েছে। ফলে সিট ভাড়া, বিদ্যুৎ বিলসহ একজন শিক্ষার্থীকে প্রতিমাসে এক হাজার টাকার ওপরে পরিশোধ করতে হয়। এ সময় শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদাহরণ দিয়ে বলেন, ঢাকা কলেজে যেখানে সর্বোচ্চ খরচ হলেও ভাড়া নেওয়া হয় ৪০০ টাকা সেখানে দেশসেরা রাজশাহী কলেজে এমন অতিরিক্ত ভাড়া আদায় শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রধান ৩ আসামি গ্রেপ্তার

শিক্ষার্থীরা আরও দাবি করেন, একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এমন অতিরিক্ত ভাড়া সিট ভাড়া অন্য আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে আদায় করা হয় না। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামী ২২ তারিখ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের সময় বেঁধে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা মুসলিম হোস্টেল সুন্দর করে সাজানোর জন্য সহযোগিতা করেছিলাম, তখন প্রশাসন বলেছিল হোস্টেলের বিদ্যুৎ বিল বাকি আছে এবং বিভিন্ন আনুষাঙ্গিক খরচ দেখিয়ে তারা ভাড়া বৃদ্ধি করেছিল। তারা আমাদের আশ্বস্ত করেছিল যে ১ বছর পরে এই ভাড়া কমানো হবে। তাহলে কেন ১ বছর পর আমাদের এ দাবি নিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন তারা আমাদের সাথে প্রতারণা করছে? তা আমরা কলেজ প্রশাসনের কাছে জানতে চাই? শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কলেজ প্রশাসন যেন অতিদ্রুত একটি ন্যায্য সিট ভাড়া নির্ধারণ করে।’
 
কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, ‘এই অতিরিক্ত ভাড়া শিক্ষার্থীদের জন্য অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। তাই হোস্টেলের আবাসিক শিক্ষার্থীরাসহ কলেজের সব সাধারণ শিক্ষার্থীরা এই ভাড়া কমানোর দাবি জানাতে মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছে।’

আরও পড়ুন: গুচ্ছের ফল পুনঃনিরীক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

তিনি কর্তৃপক্ষের কাছে দাবি জানান, সাধারণ শিক্ষার্থীদের সাথে সমর্থন জানিয়ে দ্রুততার সঙ্গে কলেজ প্রশাসন যেন  একটি পদক্ষেপ গ্রহণ করে। 

এ বিষয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, তারা কলেজ প্রশাসনের পক্ষ থেকে আগামী ২২ তারিখ হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে তারা পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবেন।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬