হাতিরঝিলে বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‌্যাপিড পাস

১৮ জুলাই ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৪:৫১ PM
র‌্যাপিড পাস

র‌্যাপিড পাস © টিডিসি ফটো

হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে ই-টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। আগামী রবিবার (২০ জুলাই) থেকে এসব পরিবহনে র‌্যাপিড পাস ব্যবহার করে যাত্রীরা স্মার্টভাবে ভ্রমণ করতে পারবেন।

ডিটিসিয়ের ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম জানান, এই স্মার্ট টিকিটিং কার্যক্রম ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এখন তা পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে।

তিনি বলেন, ‘চালুর দিন থেকেই চক্রাকার বাসগুলো এফডিসি পর্যন্ত গিয়ে আবার হাতিরঝিলে ফিরে আসবে। এতে করে মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার হয়ে হাতিরঝিলে আসা যাত্রীরা একই র‌্যাপিড পাস কার্ড দিয়ে বাস ও ওয়াটার ট্যাক্সি—দুই মাধ্যমেই যাতায়াত করতে পারবেন।’

র‌্যাপিড পাস ব্যবস্থার আওতায় চারটি বাস কাউন্টারে এবং ওয়াটার ট্যাক্সির দুইটি ঘাটে ই-টিকিটিং চালু করা হয়েছে বলেও জানান তিনি।

‘ন্যাশনাল কালচারাল ক্যানভাস’ আয়োজন করছে ‘সায়েন্স স্পার্ক’
  • ২৪ অক্টোবর ২০২৬
বাড়াবাড়ি করলে নির্বাচন কমিশন ঘেরাও করে দিনরাত বসে থাকব: জাম…
  • ২৪ অক্টোবর ২০২৬
ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬