হামদর্দ পাবলিক কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

২৬ জুন ২০২৬, ০৯:০১ PM
এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত © সংগৃহীত

হামদর্দ পাবলিক কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়, প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান আজ বাংলামোটরে অবস্থিত হামদর্দ বাংলাদেশের প্রধান কার্যালয়ের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া মিলনায়তনে সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ্) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কলেজের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর, পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর; অধ্যাপক ডা. ময়নাল হোসেন, কলেজ পরিদর্শক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ডা. অজয় দেব, পরীক্ষা নিয়ন্ত্রক ও ডিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ বাংলাদেশের সম্মানিত পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক কামরুন নাহার হারুন এবং দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করাই হবে তোমাদের প্রকৃত সাফল্য।" 

গভর্নিং বডির সভাপতি মহোদয় অধ্যাপক কামরুন নাহার হারুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গেলে তোমরাই একদিন পরিবার, প্রতিষ্ঠান ও দেশের গর্ব হয়ে উঠবে।"

পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, হামদ ও নাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেন। পরীক্ষা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন। এছাড়াও অনুষ্ঠানে ২০২৬ সালের কলেজ ম্যাগাজিনের দ্বিতীয় সংস্করণ ‘বিকশিত প্রাঙ্গণ’-এর মোড়ক উন্মোচন করা হয়।

বিদায়ী পরীক্ষার্থীদের সাফল্য ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহকারী পরিচালক, আবু ইউছুফ মো. আব্দুল হক।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬