হাটহাজারী সরকারি কলেজের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ

২০ নভেম্বর ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৮:১১ AM
হাটহাজারী সরকারি কলেজ

হাটহাজারী সরকারি কলেজ © সংগৃহীত

হাটহাজারী সরকারি কলেজে শ্রেণিকক্ষে স্মার্টফোন বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কলেজ অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের মোবাইল ফোন বহন ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। সাম্প্রতিক সময়ে ছাত্রীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কিছু ছাত্র মোবাইল ব্যবহার করে ছাত্রীদের ছবি ধারণ করছে এবং তা টিকটক ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছে। একই সঙ্গে হাটহাজারী কলেজের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর পোস্টও দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ছাত্রীদের অজান্তে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা সাইবার অপরাধের শামিল। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ সাইবার সিকিউরিটি আইনে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। কলেজের নামে শুধুমাত্র ‘Hathazari Government College’ অফিশিয়াল আইডি রয়েছে। এর বাইরে কলেজের নামে খোলা যেকোনো আইডির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

কলেজের এই কঠোর সিদ্ধান্তকে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950