তিতুমীর কলেজে শহিদ তিতুমীরের স্মরণে আলোচনা সভা

১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫১ PM
সতিকসাসের আয়োজনে আলোচনা সভা

সতিকসাসের আয়োজনে আলোচনা সভা © টিডিসি ফটো

১৯৪ বছর আগে ১৮৩১ সালের ১৯ নভেম্বর ব্রিটিশ উপনিবেশবাদ ও জমিদারশাহীর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে প্রাণ দেন বাংলার এক সাহসী কৃষক নেতা মীর নিসার আলি তিতুমীর। আজ বুধবার (১৯ নভেম্বর) তার সেই আত্মত্যাগ ও শহিদির স্মরণে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) আয়োজন করে এক আলোচনা সভা।

সকাল ১০টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন তিতুমীর কলেজ ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এ. টি. এম. যায়েদ হোসেন।

মুখ্য আলোচক যায়েদ হোসেন বলেন, ‘তিতুমীরকে সাধারণত কৃষক বিদ্রোহের নেতা হিসেবে পরিচিত করা হয়, কিন্তু তার ভূমিকার বিস্তৃতি আরও বড়। তিনি ছিলেন হাফেজে কোরআন, ইসলামী শিক্ষার গভীর অনুসারী এবং একইসঙ্গে লাঠিয়াল বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে দক্ষ সংগঠক। তার বংশ নিয়ে প্রচলিত ধারণা ভুল, তিনি মীর নন, বরং তার পরিবার দাবি করে তারা সাঈদ বংশের।’

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনাইটেড নেশনসের সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আবুল কাশেম শেখ।

অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950