বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ PM
সমঝোতার পর অবশেষে ভিন্ন ভেন্যুতে কনসার্ট আয়োজন করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

সমঝোতার পর অবশেষে ভিন্ন ভেন্যুতে কনসার্ট আয়োজন করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ © সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে ‘সমঝোতার’ পর বিকল্প ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে এদিন ক্যাম্পাসে শ্রোতাদের ঢল নামে। পাশাপাশি স্থানীয় শিল্পীরাও সংগীত পরিবেশন করেন।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।

পরদিন শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে ‘সমঝোতা বৈঠকে’ বসে কলেজ কর্তৃপক্ষ। বৈঠকে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং কোনো ‘অশ্লীলতা হবে না’ শর্তে বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কলেজের প্রধান ক্যাম্পাসে নবীনবরণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি জহিরুল হক, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লাসহ অন্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ. কে. এম. ওবায়দুল হক।

পরে নবীনবরণ ও আলোচনা সভা শেষে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যদিও আয়োজকরা শুরু থেকেই এটিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে উল্লেখ করে আসছিলেন। অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’র পাশাপাশি স্থানীয় শিল্পীরাও গান পরিবেশন করেন।

বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9