ইমাম-উলামাদের আপত্তি, জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট স্থগিত

১৯ আগস্ট ২০২৬, ০৩:১৬ PM
অ্যাশেজ

অ্যাশেজ © সংগৃহীত

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার (১৯ আগস্ট) জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কনসার্টটি স্থগিত করেছে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের দাবি, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে অনুষ্ঠানটি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন ইমাম-উলামারা।

তারা আরও উল্লেখ করেন, এর আগে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে সেগুলো অনুষ্ঠিত হতে পারেনি। এবারও কনসার্ট আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ কারণে ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠেয় কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেওয়া হয়।

আরও দেখুন: প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি

ইমাম-উলামা পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এদিকে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’

কনসার্টটি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬