শেষ মুহূর্তে বাতিল অ্যাশেজের কনসার্ট

১৮ এপ্রিল ২০২৬, ১১:৫০ AM
জুনায়েদ ইভান

জুনায়েদ ইভান © টিডিসি সম্পাদিত

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শনিবার (১৮ এপ্রিল) জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান। শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। 

পোস্টে তিনি লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্টটি হচ্ছে না। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্মুক্ত এই কনসার্টে ব্যান্ডটি আসলে প্রচুর মানুষের ভিড় হতে পারে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না এমন আশঙ্কায় অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে। 

আবেগঘন বার্তা দিয়ে এ শিল্পী করেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও। কোন উত্তাল সমুদ্র রাতে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬