মাদক ও মোবাইল আসক্তিকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

২৫ আগস্ট ২০২৬, ০৩:৫২ PM
লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি

লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে লাল কার্ড প্রদর্শন ও শপথ গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং স্মার্টফোনের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মহিন উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনিক নজরদারির পাশাপাশি সামাজিক আন্দোলন ও পারিবারিক সচেতনতা তৈরি করা জরুরি। তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

মাদকের ভয়াবহ পরিণতি তুলে ধরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘মাদকের নির্মম থাবায় এই এলাকায় ছেলের হাতে মা-বাবা খুন হওয়ার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। মাদক নির্মূলে আমরা প্রতিনিয়ত অভিযান করছি এবং আইনের আওতায় আনার চেষ্টা করছি। সামাজিক এই ব্যাধি রুখে দিতে না পারলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও এগিয়ে আসতে হবে।’

আরও দেখুন: রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পরে ইউএনও মো. মহিন উদ্দিন শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক শপথ পাঠ করান। শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীরা একযোগে লাল কার্ড প্রদর্শন করে সামাজিক অপরাধ প্রতিরোধে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, চান্দিনা শাখার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান এবং সংগঠনের সদস্য সাইফুল ও আশিক।

সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল গণমাধ্যমকে জানান, টিফিনের টাকা বাঁচিয়ে গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করছে তাদের সংগঠন। আনোয়ারার এ অনুষ্ঠানটি ছিল সংগঠনটির ১ হাজার ৯৪২তম কর্মসূচি।

একই দিন উপজেলার তৈলারদ্বীপ বারখাইন এরশাদ উচ্চ বিদ্যালয়েও একই ধরনের আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের ন…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9