ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে নিহত যুবক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৩৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৯:৪০ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © টিডিসি সম্পাদিত

খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাজু একটি শিশুকে সঙ্গে নিয়ে যাওয়ার সময় তাকে ছেলে ধরা সন্দেহে কয়েকজন আটক করে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাজু শিকদার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শিশুটির সঙ্গে রাজুর পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও গণপিটুনিতে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

আরও দেখুন: চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্নহত্যা

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহের বশে কাউকে আটক বা গণপিটুনি দেওয়া আইনত অপরাধ।’

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬