বদলির আইডি-পাসওয়ার্ড না পেলে পাঠাতে হবে মেসেজ, জেনে নিন নিয়ম

১৮ আগস্ট ২০২৬, ১০:৪৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি আবেদন শুরু হচ্ছে আগামী ২১ আগস্ট থেকে। তবে এখনো অনেক শিক্ষক আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাননি। তাদের নির্দিষ্ট নম্বরে এসএসএম পাঠিয়ে আইডি-পাসওয়ার্ড সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এস পি ইন্টারন্যাশনালের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের সহায়তায় শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরি করেছে এস পি ইন্টারন্যাশনাল।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়ায় বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি আজ মঙ্গলবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, যে সব শিক্ষক আইডি ও পাসওয়ার্ড পাননি, তাদের যে কোনো টেলিটক সিম থেকে NGTT Help সফটওয়্যারে প্রদানকৃত মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি মেসেজে সফটওয়্যারে দেওয়া নম্বরে আইডি পাসওয়ার্ড চলে যাবে ।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়ায় বদলি আবেদনের ক্ষেত্রে ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। খসড়াটি আজ মঙ্গলবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

শিক্ষকদের বদলি আবেদনের খসড়া বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ‘বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকদের নির্ধারিত লিংকে তার মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে হবে। আগামী ২১ থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।’

খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বদলিকৃত শিক্ষক কোন ধরনের টিএ/ডিএ প্রাপ্য পাবেন না; আদেশ জারির ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষক অবমুক্তি নিশ্চিত করবেন; অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে; অবমুক্ত হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে।’

খসড়া নির্দেশনায় বলা হয়েছে, ‘একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনসমূহ বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবেন।

আরও পড়ুন: প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের প্রশিক্ষণ নিয়ে যা জানা যাচ্ছে

আবেদনকারী শিক্ষক তাঁর চাকরির আবেদনে উল্লিখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোন জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। 

আবেদনকারী শিক্ষক স্বামী-স্ত্রীর নিজ জেলা অথবা স্বামী-স্ত্রীর কর্মস্থল (শুধুমাত্র সরকারি/আধাসরকারি/স্বায়ত্ত্বশাসিত/এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত বুঝাবে) জেলায় বদলির আবেদন করতে পারবেন। বদলি সফটওয়্যারে এ সংক্রান্ত তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও আবেদনকারী শিক্ষক ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।’

খসড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘চাকরিতে প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9