আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের নিয়ে সভায় বসছে মাউশি, দুই চিন্তা

১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৮ PM
মাউশি ও টেলিটক

মাউশি ও টেলিটক © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়াদের বিষয়ে করণীয় ঠিক করতে সভায় বসতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সভায় সমস্যা সমাধানে সম্ভাব্য দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই দুটির মধ্যে যে কোনো একটি কার্যকরে নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) মাউশির একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষক এখনো বদলি আবেদনের আইডি-পাসওয়ার্ড পাননি। তাদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হবে। নির্দেশনার মধ্যে শিক্ষকদের একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য চাওয়া হতে পারে। অথবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট জেলার স্কুল-কলেজের শিক্ষকদের আইডি-পাসওয়ার্ড দেওয়া হতে পারে। আগামীকাল অনুষ্ঠেয় সভায় এই দুটি বিকল্পের একটি চূড়ান্ত করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মাউশিতে শিক্ষকদের ইউজার আইডি-পাসওয়ার্ড নিয়ে সভা হবে। সভায় মাউশির সাবেক উপ-পরিচালক ইউনুছ ফারুকি উপস্থিত থাকবেন। এছাড়া টেলিটকের কর্মকর্তারাও থাকবেন। সিদ্ধান্ত হওয়ার পর এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের খসড়া প্রস্তুত করেছে মাউশি। খসড়া অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্ত করা হবে।

গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আলোচনায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন গ্রহণ কবে শুরু হবে, শেষ হবে কবে, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা দেবেন মাউশি ডিজি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহের যে কোনো দিন বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তির খসড়ায় আগামী ২১ আগস্ট থেকে আবেদনগ্রহণ শুরুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আবেদনগ্রহণ শেষ হবে ২৭ আগস্ট। এরপর আবেদন যাচাই-বাছাই করে শিক্ষকদের বদলি করা হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আবেদনের সময় সাত দিন রাখা হয়েছে। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই করতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগবে। আবেদন বাছাই শেষ হওয়ার পর শিক্ষকরা বদলি হতে পারবেন।’

স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যা, ২০ বছর পর স্বামীর ফাঁসির রায়
  • ১৭ আগস্ট ২০২৬
বিসিএস পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসি কর্মকর্তা কারাগ…
  • ১৭ আগস্ট ২০২৬
গ্যাস সংকটে ২৬ দিন ধরে বন্ধ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং
  • ১৭ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়গুলোকে এআইয়ে গুরুত্ব দিতে হ…
  • ১৭ আগস্ট ২০২৬
এনএসইউতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage