শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ জানাল মাউশি

১৭ আগস্ট ২০২৬, ০৫:১৯ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এর আগেই বিজ্ঞপ্তটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানা গেছে।

সোমবার (১৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, আগামী ২০ আগস্ট বদলি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদন শুরু হবে ২১ আগস্ট থেকে। যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগামীকাল মঙ্গলবার খসড়া বিজ্ঞপ্তি চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলেও জানায় সূত্রটি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদনগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০ আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে অনলাইনে বিজ্ঞপ্তি এর আগেও দেওয়া হতে পারে।’

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়াদের বিষয়ে করণীয় ঠিক করতে সভায় বসতে মাউশি। সভায় সমস্যা সমাধানে সম্ভাব্য দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই দুটির মধ্যে যে কোনো একটি কার্যকরে নির্দেশনা জারি করা হবে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, অনেক শিক্ষক এখনো বদলি আবেদনের আইডি-পাসওয়ার্ড পাননি। তাদের বিষয়ে একটি নির্দেশনা জারি করা হবে। নির্দেশনার মধ্যে শিক্ষকদের একটি গুগল ফর্মের মাধ্যমে তথ্য চাওয়া হতে পারে। অথবা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সংশ্লিষ্ট জেলার স্কুল-কলেজের শিক্ষকদের আইডি-পাসওয়ার্ড দেওয়া হতে পারে। আগামীকাল অনুষ্ঠেয় সভায় এই দুটি বিকল্পের একটি চূড়ান্ত করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় মাউশিতে শিক্ষকদের ইউজার আইডি-পাসওয়ার্ড নিয়ে সভা হবে। সভায় মাউশির সাবেক উপ-পরিচালক ইউনুছ ফারুকি উপস্থিত থাকবেন। এছাড়া টেলিটকের কর্মকর্তারাও থাকবেন। সিদ্ধান্ত হওয়ার পর এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9