বদলি আবেদনের সময় নিয়ে সবশেষ যা বললেন শিক্ষামন্ত্রী

১৭ আগস্ট ২০২৬, ০১:৫১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০১:৫৬ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘মাদ্রাসা ও স্কুলে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে আমাদের যারা যারা বিভিন্ন দূর-দূরান্তে পোস্টিং রয়েছে, সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা করছি। আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি। ট্রান্সফারের বিষয়টার পর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি।’

আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন মন্ত্রী। বদলির স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি চালু হওয়ার পর দেখা যাবে। এখনই এই প্রশ্ন কেন?’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতিও সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে।'

অন্য খবর: সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্ষার্থী

মন্ত্রী আরও বলেন, ‘অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। প্রাথমিক স্কুলে ৩২ হাজার হেডমাস্টার নেই। সেটার মামলা আমরা নিষ্পত্তি করেছি। আমরা এই পাবলিক স্কুলগুলোতে মানে প্রতিষ্ঠান প্রধানের রিটেন পরীক্ষা শেষ করার পরে মামলা সম্মুখীন হয়েছিলাম সেটাও শেষ হয়েছে। কিছুদিনের মধ্যেই সেটার ভাইভার ব্যবস্থা করব।’

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬