ঢাকার ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ

২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও পরিবীক্ষণের লক্ষ্যে এই তালিকা চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্ধারিত ছক অনুযায়ী তালিকা পাঠাতে মাউশির মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওই চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৭ নভেম্বরের একটি পত্রের মর্মানুযায়ী ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ত্বরান্বিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন ২০টি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অঞ্চলভিত্তিক তালিকা নির্ধারিত ছক অনুযায়ী পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োগে অনিয়ম হলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর…
  • ২৬ নভেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়
  • ২৬ নভেম্বর ২০২৬
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১
  • ২৬ নভেম্বর ২০২৬
আর্জেন্টিনার সঙ্গে কেন সম্পর্কে ফাটল ধরল মেসির?
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকার ২০ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা মন্ত্রণালয়ে পাঠা…
  • ২৬ নভেম্বর ২০২৬
আরও কমল স্বর্ণের দাম
  • ২৬ নভেম্বর ২০২৬