শিক্ষকদের অনশন ও বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩১ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষকদের আন্দোলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষকদের আন্দোলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা তারা বদলির জন্য অনশন করছেন। এই বদলির ব্যবস্থা আদৌ কখনো কোথাও ছিল না। আমি এনটিআরসিএ তৈরি করেছিলাম বেগম খালেদা জিয়ার সময়ে। এই এনটিআরসিএতে আগে নিয়োগ দিয়েছিল ত্রুটিপূর্ণ; সেজন্য বাংলাদেশে এই অবস্থাটি সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এক প্রান্তের লোক আরেক প্রান্তে চাকরির জন্য তারা পাঠিয়েছিল। সেটাকে আমি নিজ উদ্যোগে এই বদলি ব্যবস্থাকে কিভাবে ঠিক করা যায়, সেটা নিয়ে আমি কাজ করছি। আমাকে কেউ বলেনি কাজ করার জন্য; যদি এই বদলি ব্যবস্থার রীতি থাকতো, তাহলে আপনারা যদি দাবি করে আদায় করতে পারতেন, গত ২০ বছর, গত ১৯ বছর কোথায় ছিলেন? বললেন না?’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘এখানে আসার পরেই দেখলাম এয়ারপোর্ট থেকে যেখানে যাই সেখানে ফুলের ছড়াছড়ি; আমার জন্য নন-এমপিও শিক্ষকরা ফুল নিয়ে আসছেন এবং জাতীয়করণের স্লোগান তুলছে।’

তিনি বলেন, ‘যারা শিক্ষক, যাদের এমপিও পাওয়ার যোগ্যতা আছে- তারা সকলেই এমপিও পাবেন। এইজন্য মিছিল-মিটিং করার কোনো প্রয়োজন নেই। ক্লাসরুমে যান, ক্লাস করান। আমরা জানি কোন কোন কলেজ, কোন কোন স্কুল, কোন কোন মাদ্রাসা এমপিও পেতে পারে; আমরা তাদের এমপিও তাদের স্কুলে পৌঁছে দেব, আমাদের কাছে আসতে হবে না।’

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যবেক্ষণে রেখেছি—আইনগত ব্যবস্থা নেব

শিক্ষামন্ত্রী বলেন, ‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু অবজার্ভ করছি, তালিকা নিচ্ছি—ক্লাসরুমে পড়াতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না, যারা এমপিওভুক্ত, যারা বেতনভুক্ত।’

তিনি বলেন, ‘বেতনভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী; যখন তখন মিটিংয়ে-মিছিলে গিয়ে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী—কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। এই সব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান; আমি সকলকে পর্যবেক্ষণে রেখেছি যে, আগামীতে এই ক্লাস না করার জন্য তাদেরকে আমি আইনগত ব্যবস্থা নেব।’

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহি…
  • ২৬ নভেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৬ নভেম্বর ২০২৬
‘কোনো প্রকাশক খারাপ বই দিলে, বই ফেরত দিয়ে তাদেরকে শাস্তির আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের অনশন ও বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬
‘নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না’
  • ২৬ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যব…
  • ২৬ নভেম্বর ২০২৬