শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যবেক্ষণে রেখেছি—আইনগত ব্যবস্থা নেব

২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৫ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোচিং সেন্টারগুলোতে অনেক শিক্ষক রয়েছেন, ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি সবকিছু অবজার্ভ করছি, তালিকা নিচ্ছি—ক্লাসরুমে পড়াতে হবে। শিক্ষকরা বাইরে কোচিং সেন্টারে যেতে পারবেন না, যারা এমপিওভুক্ত, যারা বেতনভুক্ত।’

তিনি বলেন, ‘বেতনভুক্ত শিক্ষক মানে প্রজাতন্ত্রের কর্মচারী; যখন তখন মিটিংয়ে-মিছিলে গিয়ে রাষ্ট্রদ্রোহী কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী—কাজ বাদ দিয়ে মিছিলে যাবেন না। এই সব এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান; আমি সকলকে পর্যবেক্ষণে রেখেছি যে, আগামীতে এই ক্লাস না করার জন্য তাদেরকে আমি আইনগত ব্যবস্থা নেব।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘মেয়েদের উপবৃত্তি ইন্টারমিডিয়েট পর্যন্ত বেগম খালেদা জিয়া দিয়েছিলেন; তারেক রহমান মেয়েদের উপবৃত্তির ডিগ্রি পর্যন্ত ব্যবস্থা করেছেন।’

আরও খবর: মাদ্রাসাটির ৩৫ ছাত্রীর সবার বাল্যবিয়ে, আছেন শ্বশুরবাড়িতে—আলিম পরীক্ষায়ও শতভাগ ফেল

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে সব স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো এই পর্যন্ত কোনো ভবন পায়নি, তাদের তালিকা আমরা করছি। সকলকে প্রয়োজন অনুসারে আমরা ভবন দেব। প্রতিষ্ঠানগুলো তাদের রেজাল্ট ভিত্তিক ও ক্লাসরুমের ছাত্র সংখ্যা ভিত্তিক ভবন পাবে; যেখানে ছাত্র নেই সেখানে ভবন দেওয়া হবে না। যেখানে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট খারাপ করবে, তারা আপাতত এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন।'

‘নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না’
  • ২৬ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যব…
  • ২৬ নভেম্বর ২০২৬
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর, প্রধান অত…
  • ২৬ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসে প্রবেশে বাধা, বাইরে থেকেই প্রশাসনিক জট খুলছেন চু…
  • ২৬ নভেম্বর ২০২৬
মুনতাসীর-শাহরিয়ারের রিট, নাম না বদলানোয় বন্ধ করে দেওয়া হয়েছ…
  • ২৬ নভেম্বর ২০২৬