ম্যানেজিং কমিটির সভাপতি

‘স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের’ স্নাতক শর্ত বাদ, ফাঁকফোকরে সুযোগ রাজনৈতিক নেতাদেরও; অন্তর্বর্তী সরকারের বিধি বাদ দিয়ে আওয়ামী নীতিমালায় ফিরল সরকার

২৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ PM
ম্যানেজিং কমিটি

ম্যানেজিং কমিটি © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণ করে নতুন পরিপত্র জারি করা হয়েছে। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রণীত নীতিমালা থেকে প্রায় পুরোপুরি সরে আওয়ামী লীগ সরকারের আমলে করা ‘গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’-এ ফিরে যাচ্ছে সরকার। তথ্য ঘেঁটে দেখে গেছে, নতুন জারি করা পরিপত্রে অন্তর্বর্তী সরকারের তৈরি করা নীতিমালা থেকে শুধু ‘স্নাতক পাস’ বিষয়টি নেওয়া হয়েছে। ‘অন্যান্য ক্ষেত্রে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ ৯টি শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪’-এর নির্দেশনা অনুসরণ করার কথা বলা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা নতুন পরিপত্রে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক পাসের যোগ্যতা নির্ধারণ করা হয়। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি ও সমাজসেবকদের মধ্য থেকে সভাপতি মনোনয়নের সুযোগ রাখা হয়েছে। তবে শিক্ষানুরাগী বা শিক্ষায় আগ্রহী ব্যক্তি হিসেবে বিবেচিত হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো যোগ্যতা বা মানদণ্ড নির্ধারণ করা হয়নি। ফলে এসব যোগ্যতার ফাঁকফোকরে রাজনৈতিক নেতা কিংবা অযোগ্য ব্যক্তিদের কমিটিতে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে— এমনটাই মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শুধু তাই নয়, নতুন জারি করা পরিপত্রে স্নাতক পাসের সঙ্গে শর্ত শিথিল করে জুড়ে দেওয়া শর্ত হিসেবে কে শিক্ষানুরাগী আর কে শিক্ষায় আগ্রহী— সেটি নির্ধারণের কোনো সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছেন তারা। তাদের বক্তব্য, নতুন পরিপত্রের মাধ্যমে এমন ব্যক্তিও শিক্ষায় আগ্রহী বলে বিবেচিত হতে পারেন, যাঁর শিক্ষার ক্ষেত্রে এখনো কোনো অবদান নেই।

ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক পাসের যোগ্যতা নির্ধারণ করা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু নতুন পরিপত্রে এর সঙ্গে একটু লেজ লাগিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে শর্ত শিথিল করা যাবে। এ ছাড়া স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবককেও সভাপতি হিসেবে মনোনীত করার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এখানে শিক্ষানুরাগী বা শিক্ষায় আগ্রহী হওয়ার কোনো নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়নি। ফলে আবারও রাজনৈতিক ব্যক্তি কিংবা অযোগ্য ব্যক্তিদের কমিটিতে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, কে শিক্ষানুরাগী, কে শিক্ষায় আগ্রহী—সেটি নির্ধারণের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। এমন ব্যক্তিও শিক্ষায় আগ্রহী বলে বিবেচিত হতে পারেন, যাঁর শিক্ষার ক্ষেত্রে এখনো কোনো অবদান নেই।— মনজুর আহমদ, ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় 

এর আগে, গত সেপ্টেম্বরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রস্তাবিত প্রবিধানমালায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিসহ সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে কমিটির সভাপতি মনোনয়নের সুযোগ রাখা হয়। প্রস্তাবনায় বলা হয়, ‘গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকগণের মধ্য হইতে তিন জন ব্যক্তির নাম ও পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন।’ 

প্রস্তাবিত ওই প্রবিধানমালায় স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হয়। সমালোচনার মুখে পরবর্তী সময়ে নতুন প্রবিধানমালা থেকে ‘জনপ্রতিনিধি’ শব্দটি বাদ দেওয়া হলেও যুক্ত করা হয় ‘শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি’ বিষয়টি। তবে এই শ্রেণির ব্যক্তিদের যোগ্যতা নির্ধারণে স্পষ্ট কোনো মানদণ্ড না থাকায় সংশ্লিষ্টদের আশঙ্কা— এর ফাঁকফোকর দিয়ে রাজনৈতিক নেতারাই আবার ম্যানেজিং কমিটির সভাপতির পদে ফিরে আসার সুযোগ পেতে পারেন। 

২০২৫ সালে অন্তর্বর্তী সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি থেকে রাজনৈতিক নেতাদের চূড়ান্তভাবে বাদ দিয়ে নীতিমালা জারি করেছিল। একই সাথে সভাপতি হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। সেইসঙ্গে সভাপতি পদে মনোনয়ন কারা পাবেন সেটির যোগ্যতাও সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছিল। এক্ষেত্রে সভাপতি হিসেবে সরকারি, আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ৯ম গ্রেড বা তদূর্ধ্ব কর্মকর্তা, ৫ম গ্রেড বা তদূর্ধ্ব অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বা অধ্যাপক এবং সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা যোগ্য বিবেচিত হবেন বলে নীতিমালা উল্লেখ ছিল, তবে এসবের সব কিছুই বাদ পড়েছে সদ্য জারি করা পরিপত্রে। 

পরীক্ষার জন্য অপেক্ষারত শিক্ষার্থীরা

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের নীতিমালায় যা ছিল
২০২৪ সালের প্রবিধানমালা অনুযায়ী, ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস। এই প্রবিধানমালায় সভাপতি মনোনয়নের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে প্রতিষ্ঠান প্রধান স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রণির কর্মচারী, শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে ৩ জনের নাম বোর্ডে পাঠানোর বিধান ছিল। 

গভর্নিং বডির সভাপতির যোগ্যতায় বলা হয়েছিল—
(১) এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি গভর্নিং বডির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না।

(২) কোনো শিক্ষক কর্মরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না, তবে সমপর্যায়ের বা নিম্নস্তরের অন্য কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভনিং বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হতে বাধা থাকবে না।

(৩) কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে পরপর ২ (দুই) বারের অধিক, ক্ষেত্রমত, সভাপতি, শিক্ষক প্রতিনিধি বা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হইতে পারিবেন না; তবে, এক মেয়াদ বিরতি অন্তে এই প্রবিধানমালার বিধান মোতাবেক পুনরায় নির্বাচন করতে পারবেন।

(৪) কোনো ব্যক্তি ২ (দুই) টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হতে পারবেন না।

(৫) কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট ৪ (চার) টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারিবন না।

গভর্নিং বডির সভাপতি মনোনয়ন দেওয়ার বিষয়ে বলা হয়—
(১) গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় সংসদ সদস্যের সহিত পরামর্শক্রমে, স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, শিক্ষানুরাগী ব্যক্তি বা স্থানীয় খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে ৩ (তিন) জন  ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হবে না।

তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকার ক্রম হিসেবে গণ্য হবে না 

(২) শিক্ষা বোর্ড, উপ-প্রবিধান (১) এর অধীন প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হইতে একজনকে গভর্নিং বোর্ডের সভাপতি মনোনীত করবে। 

বিদ্যালয় পরিদর্শনে শিক্ষামন্ত্রী

বাদ যাওয়া ড. ইউনূস সরকারের প্রণীত ২০২৫ সালের নীতিমালা যা ছিল
২০২৫ সালে অন্তর্বর্তী সরকার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি নীতিমালায় ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তির সুযোগ বাতিল করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সংশোধিত বিধিমালায় বলা হয়েছিল, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্য  উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা সাপেক্ষে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে নিম্ন বর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে ৩জন ব্যক্তির নাম ও জীবন বৃত্তান্তসম্বলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। 

 গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি
(১) কোনো ব্যক্তিকে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনীত হতে হলে তার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

(২) কোনো ব্যক্তি একই শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিতে পর পর ২ (দুই) বারের অধিক সভাপতি মনোনীত হইতে পারিবেন না; তবে, এক মেয়াদ বিরতি অন্তে এই প্রবিধানমালার বিধান মোতাবেক পুনরায় মনোনীত হতে পারবেন।

(৩) কোনো ব্যক্তি একটির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের  সভাপতি মনোনীত হতে পারবেন না।

(৪) কোনো ব্যক্তি যে কোনো ধরনের মোট ৩ (তিন) টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বড়ি বা ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন না। 

সভাপতি মনোনয়ন
(ক) সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নয় এরূপ কোনো কর্মকর্তা অথবা ৫ম গ্রেডের নিম্নে নয় এরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা।

(খ) পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহযোগী অধ্যাপক বা অধ্যাপক;

(গ) সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা; এবং

(ঘ) এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যেকোনো কারিগরি বিষয়ে ৪ চার) বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নয় এরূপ কোনো কর্মকর্তা বা ৫ম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা।

তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিদের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হবে না

শিক্ষামন্ত্রী ও আগামী শিক্ষা ফ্রেমওয়ার্ক

সদ্য প্রণীত বিএনপি সরকারের ২০২৬-এর পরিপত্রে যা আছে
নতুন পরিপত্রে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান হবে। তবে, বিশেষক্ষেত্রে সরকার গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনাপূর্বক উক্ত শর্ত শিথিল করতে পারবে।

*পরিপত্রে ম্যানেজিং কমিটি নিয়োগে সংসদ সদস্য বা সভাপতি মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি বাদ দেওয়া হলেও রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে কিছু বিশেষ বিধান রেখে।*

গভর্নিং বডির সভাপতি মনোনয়নের বিষয়ে পরিপত্রে বলা হয়, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি / সমাজসেবক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য হতে ৩ জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হতে একজনকে সভাপতি মনোনীত করবেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের বিষয়ে বলা হয়, সভায় উপস্থিত ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুচ্ছেদ-১ এর শর্ত পূরণ সাপেক্ষে তাদের মধ্য থেকে অথবা জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি/ সমাজসেবক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে সভাপতি নির্বাচন করতে পারবেন।

এতে আরও বলা হয়, পুনর্গঠিত কমিটিসমূহে (গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটি) স্থানীয় পর্যায়ের ৩ জন গণ্যমান্য ব্যক্তিকে (১ জন নারী প্রতিনিধিসহ) সংশ্লিষ্ট কমিটির সভাপতি/আহ্বায়ক কর্তৃক সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন। এছাড়া, অন্যান্য ক্ষেত্রে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ ৯টি শিক্ষা বোর্ড (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪’-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

মোটাদাগে পরিবর্তন

সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা ও শিথিলতা
২০২৪ সালের প্রজ্ঞাপন: গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে হলে ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো; অনুত্তীর্ণ কেউ সভাপতি হতে পারতেন না।   

২০২৫ সালের প্রজ্ঞাপন: শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। গভর্নিং বডির সভাপতির ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়। ম্যানেজিং কমিটির সভাপতির ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং অ্যাডহক কমিটির ক্ষেত্রে নিম্নমাধ্যমিক/মাধ্যমিকে স্নাতক ও উচ্চমাধ্যমিকে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করা হয়।   

২০২৬ সালের পরিপত্র: সাধারণ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস বা সমমান রাখা হয়েছে। তবে নতুনভাবে যুক্ত করা হয়েছে যে, বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় সরকার এই শর্ত শিথিল করতে পারবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ নেই।

সভাপতি মনোনয়ন ও নির্বাচন প্রক্রিয়া
২০২৪ সালের প্রজ্ঞাপন: গভর্নিং বডি: স্থানীয় সংসদ সদস্যের সাথে পরামর্শক্রমে প্রতিষ্ঠান প্রধান স্থানীয় জনপ্রতিনিধি, প্রথম শ্রেণির কর্মরত/অবসরপ্রাপ্ত সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত কর্মকর্তা, শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবকদের মধ্য থেকে ৩ জনের নাম বোর্ডে পাঠাতেন। 

ম্যানেজিং কমিটি: নির্বাচিত সদস্যদের সভায় উপস্থিত সদস্যদের (ন্যূনতম দুই-তৃতীয়াংশ উপস্থিতি সাপেক্ষে) সংখ্যাগরিষ্ঠ ভোটে নিজেদের মধ্য থেকে অথবা শিক্ষানুরাগী, সমাজসেবক, জনপ্রতিনিধি বা প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্য থেকে সভাপতি নির্বাচিত হতেন।

২০২৫ সালের প্রজ্ঞাপন: গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি উভয় ক্ষেত্রেই স্থানীয় সংসদ সদস্যের পরিবর্তে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে ৩ জনের প্রস্তাব পাঠানোর বিধান আনা হয়। প্রস্তাবিত ৩ জনের তালিকায় ৯ম গ্রেডের নিচে নয় এমন কর্মরত বা ৫ম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক/অধ্যাপক (ম্যানেজিং কমিটিতে সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব), প্রতিষ্ঠাতা এবং কারিগরি/মেডিকেল/কৃষি স্নাতকধারী কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়।

২০২৬ সালের পরিপত্র: গভর্নিং বডির সভাপতি মনোনয়নে প্রতিষ্ঠান প্রধান মহাগনরে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের সাথে সমন্বয়/মাধ্যমে প্রস্তাব পাঠাবেন। তালিকায় প্রথম শ্রেণির কর্মরত/অবসরপ্রাপ্ত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, সমাজসেবক ও প্রতিষ্ঠাতার নাম রাখা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে (স্নাতক বা সমমানের শর্ত পূরণ সাপেক্ষে) নিজেদের মধ্য থেকে অথবা উল্লিখিত শ্রেণির (কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, প্রতিষ্ঠাতা) মধ্য থেকে সভাপতি নির্বাচন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

সভাপতি পদে দায়িত্ব পালনের সীমা ও মেয়াদ
২০২৪ সালের প্রজ্ঞাপন: একই প্রতিষ্ঠানে পরপর ২ বারের বেশি সভাপতি নির্বাচিত হওয়া যেত না (এক মেয়াদ বিরতি দিয়ে পুনরায় নির্বাচন করা যেত)। কোনো ব্যক্তি সর্বোচ্চ ২টি প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি এবং সর্বমোট ৪টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি হতে পারতেন।   

২০২৫ সালের প্রজ্ঞাপন: সর্বোচ্চ প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হয়। গভর্নিং বডির ক্ষেত্রে ১টির বেশি প্রতিষ্ঠানের সভাপতি হওয়া যাবে না এবং সর্বমোট ৩টির বেশি প্রতিষ্ঠানের (গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি মিলিয়ে) সভাপতির দায়িত্ব পালন করা যাবে না বলে নির্ধারণ করা হয়।   

২০২৬ সালের পরিপত্র: সংখ্যাগত সীমার নতুন কোনো পরিবর্তন না এনে মূল প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ)-এর অন্যান্য নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে। অর্থ্যাৎ দুই বছরই থাকছে কমিটির মেয়াদ।

ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকা উচিত নয়, মন্তব্য ডেপুটি স্পিকারের
১০ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, গত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল। এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করে যোগ্যতার শর্ত শিথিল করা যায় কিনা, তা বিবেচনা করা হয়েছে।

স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। গত ২৩ আগস্ট নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্কুলের পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে। অনেক সময় এসব ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার করা হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বন্ধ করা প্রয়োজন। যারা সক্রিয় রাজনীতি করবেন, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক সংগঠনের কাঠামো রয়েছে।- কায়সার কামাল, ডেপুটি স্পিকার

তিনি বলেন, স্কুলের পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে। অনেক সময় এসব ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার করা হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাব বন্ধ করা প্রয়োজন। যারা সক্রিয় রাজনীতি করবেন, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে রাজনৈতিক সংগঠনের কাঠামো রয়েছে। 

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণের সমালোচনা করে ডেপুটি স্পিকার বলেন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে স্কুলের পরিচালনা কমিটিতে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নতুন পরিপত্রে মোতাবেক এমন ব্যক্তিও শিক্ষায় আগ্রহী বলে বিবেচিত হতে পারেন, যার শিক্ষায় এখনো কোনো অবদান নেই
অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার পর মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নেও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিপত্রের বিষয়ে অধ্যাপক মনজুর আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক পাসের যোগ্যতা নির্ধারণ করা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু নতুন পরিপত্রে এর সঙ্গে একটু লেজ লাগিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিশেষ ক্ষেত্রে কোনো ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে শর্ত শিথিল করা যাবে। এ ছাড়া স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবককেও সভাপতি হিসেবে মনোনীত করার সুযোগ রাখা হয়েছে। কিন্তু এখানে শিক্ষানুরাগী বা শিক্ষায় আগ্রহী হওয়ার কোনো নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করা হয়নি। ফলে আবারও রাজনৈতিক ব্যক্তি কিংবা অযোগ্য ব্যক্তিদের কমিটিতে ঢোকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, কে শিক্ষানুরাগী, কে শিক্ষায় আগ্রহী—সেটি নির্ধারণের কোনো সুনির্দিষ্ট মানদণ্ড নেই। এমন ব্যক্তিও শিক্ষায় আগ্রহী বলে বিবেচিত হতে পারেন, যাঁর শিক্ষার ক্ষেত্রে এখনো কোনো অবদান নেই।

২০২৫ সালে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়েছিল। ওই পরামর্শ কমিটি ম্যানেজিং কমিটি নিয়ে পর্যালোচনা করে কিছু সুপারিশ করেছিল। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সেটি দেওয়া হয়েছিল। এখন সেটি বাতিল করে ২০২৪ সালের প্রবিধানমালা অনুসরণের কথা বলা হয়েছে। কেন সেটি বাতিল করা হলো? সেখানে তো শিক্ষা-সংশ্লিষ্ট সবাই মিলে পরামর্শ করে কিছু সুপারিশ দিয়েছিলেন। ম্যানেজিং কমিটি নিয়ে সেখানে বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ ছিল। সেগুলো কেন বাদ দেওয়া হলো, কী কারণে বাদ দেওয়া হলো আর কী যুক্তিতে আমরা সুপারিশগুলো দিয়েছিলাম।

তিনি বলেন, ২০২৫ সালে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শিক্ষা পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়েছিল। ওই পরামর্শ কমিটি ম্যানেজিং কমিটি নিয়ে পর্যালোচনা করে কিছু সুপারিশ করেছিল। ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি সেটি দেওয়া হয়েছিল। এখন সেটি বাতিল করে ২০২৪ সালের প্রবিধানমালা অনুসরণের কথা বলা হয়েছে। কেন সেটি বাতিল করা হলো? সেখানে তো শিক্ষা-সংশ্লিষ্ট সবাই মিলে পরামর্শ করে কিছু সুপারিশ দিয়েছিলেন। ম্যানেজিং কমিটি নিয়ে সেখানে বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ ছিল। সেগুলো কেন বাদ দেওয়া হলো, কী কারণে বাদ দেওয়া হলো, কী যুক্তিতে আমরা সুপারিশগুলো দিয়েছিলাম। কর্তৃপক্ষের হয়তো সদিচ্ছা আছে, ভালো লোকজন কমিটিতে আসুক। কিন্তু সেটি সারা দেশের সব জায়গায় কীভাবে নিশ্চিত করা হবে, সেটি বড় প্রশ্ন। বিভিন্ন জায়গার পরিস্থিতি ও পরিবেশ ভিন্ন। ফলে একটি নিয়ম করে দিলে সেটি সব জায়গায় সমানভাবে কার্যকর হবে, তা বলা যায় না। কর্মকর্তাদের হাতে মনোনয়নের দায়িত্ব ছেড়ে দিলেই যে ভালো ফল পাওয়া যাবে, সেটিও নিশ্চিত নয়। এ কারণে আমরা অভিভাবকদের কিছুটা ভূমিকা দেওয়ার সুপারিশ করেছিলাম।

অধ্যাপক মনজুর আহমদ

তিনি বলেন, আমরা যে পরামর্শ কমিটিতে ছিলাম, সেখানে কিছু সুপারিশ করেছিলাম। বিশেষ করে অভিভাবকদের সম্পৃক্ত করার কথা বলেছিলাম। ভালো শিক্ষার্থী, যারা ক্লাসে ভালো পড়াশোনা করে, তাদের অভিভাবকদের মধ্য থেকে আগ্রহী ব্যক্তিদের প্রতিনিধি হিসেবে নেওয়া যেতে পারে। পাশাপাশি শিক্ষিত ব্যক্তিরা থাকবেন, শিক্ষকদের প্রতিনিধিও থাকবেন। এ ধরনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা যেতে পারে। তাদের মধ্য থেকেই কে সভাপতি হবেন, সেটি তাঁরা ঠিক করবেন। বাইরে থেকে একজনকে চাপিয়ে দেওয়া হলে সেটি ভালো ফল নাও দিতে পারে। এ ছাড়া কমিটির কাজের ধারা এবং দায়িত্বের পরিধি নির্ধারণ করে দেওয়া দরকার। 

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে কিছু সুপারিশ করেছিলাম। যেমন, কমিটির সদস্যরা যেন দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাজে বাধা সৃষ্টি না করেন। বরং তাঁকে সহায়তা করতে হবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সারা বছরের জন্য বাজেট তৈরি করতে হবে এবং সেই বাজেট অনুসারেই চলতে হবে। প্রতিটি চেকে স্বাক্ষর নেওয়ার জন্য সভাপতির পেছনে দৌড়াদৌড়ি করতে হবে এ ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয়, সেটিও বিবেচনায় রাখা দরকার।মূল কথা হলো, একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য স্থায়ী প্রধান শিক্ষকের নেতৃত্ব থাকা প্রয়োজন। আগে দেখা যেত, নিয়োগ, কেনাকাটা, টেন্ডারসহ বিভিন্ন বিষয়ে ম্যানেজিং কমিটি নানাভাবে প্রভাব বিস্তার করত। অথচ স্কুল পরিচালনার মূল দায়িত্ব প্রধান শিক্ষক ও শিক্ষকদের। ম্যানেজিং কমিটির কাজ হওয়া উচিত সামগ্রিক তত্ত্বাবধান করা এবং স্থানীয় কমিউনিটিকে শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে সম্পৃক্ত করা। তারা যেন প্রধান শিক্ষক ও বিদ্যালয়কে বিভিন্নভাবে সহায়তা করতে পারে, কোনো অসুবিধা থাকলে তা দূর করার চেষ্টা করতে পারে। কমিটির দায়িত্ব মূলত এসব বিষয় নিশ্চিত করা।

কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেগুলোর নিজেদের আয় রয়েছে। কিছু স্কুলের সুনাম হয়েছে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেয়। ম্যানেজিং কমিটি চাইলে সেই অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগাতে পারে। এ ক্ষেত্রেও একটি নীতিমালা থাকা প্রয়োজন।

বরেণ্য এই শিক্ষাবিদ বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একই ধরনের ম্যানেজিং কমিটি গঠনের নিয়ম কতটা কার্যকর হবে এটি কঠিন একটা বিষয়। সারা দেশের সব জায়গার পরিস্থিতি ও পরিবেশ এক রকম নয়। ফলে একটি নিয়ম করে দিলে সেটি সব জায়গায় সমানভাবে কাজ করবে, তা বলা যায় না। আরেকটি বিষয় হলো, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত সরকারি ফান্ডের ওপর নির্ভরশীল। তবে কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আছে, যেগুলোর নিজেদের আয় রয়েছে। কিছু স্কুলের সুনাম হয়েছে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে কিছু ফি নেয়। ম্যানেজিং কমিটি চাইলে সেই অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগাতে পারে। এ ক্ষেত্রেও একটি নীতিমালা থাকা প্রয়োজন।

জনবল নিয়োগ দেবে ওয়ান ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৬ নভেম্বর ২০২৬
‘কোনো প্রকাশক খারাপ বই দিলে, বই ফেরত দিয়ে তাদেরকে শাস্তির আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের অনশন ও বদলি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২৬ নভেম্বর ২০২৬
‘নকল সার্টিফিকেট দিয়ে শিক্ষক নেতা হওয়া যাবে না’
  • ২৬ নভেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে মিছিলে যান, তাদের পর্যব…
  • ২৬ নভেম্বর ২০২৬
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্…
  • ২৬ নভেম্বর ২০২৬