শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত, প্রকাশ কবে?

১৬ আগস্ট ২০২৬, ০৫:৪১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৬:২৩ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আলোচনায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনগ্রহণ কবে শুরু হবে, শেষ হবে কবে, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। আগামীকাল সোমবার এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা দেবেন মাউশি ডিজি। আগামীকাল মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কালই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে কোনো কারণে অনুমোদন প্রক্রিয়া বিলম্ব হলে চলতি সপ্তাহের যে কোনো দিন বিজ্ঞপ্তি প্রকাশ করবে মাউশি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত। খসড়া রেডি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

মাউশির প্রস্তুতকৃত বদলির খসড়া থেকে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের জন্য সাত দিন সময় দেওয়া হবে। আবেদন নিষ্পত্তির জন্য আরও সাত থেকে ১০ দিন সময় দেওয়া হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদনের সময় প্রাথমিকভাবে ১০ দিন রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে এটি বাড়তেও পারে। আবেদন যাচাই-বাছাইয়ের জন্য আরও পাঁচদিন সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শিক্ষকদের বদলি করা হবে।’

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬