বদলির জন্য শূন্য পদের তথ্য দেখাবে কবে, জানাল মাউশি

১৬ আগস্ট ২০২৬, ০৮:০৪ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য শিক্ষকদের শূন্য পদের তথ্য এখনো আপলোড করা হয়নি। চলতি সপ্তাহের যে কোনো দিন এটি বদলির জন্য তৈরিকৃত সফটওয়্যারে দেখাবে বলে জানা গেছে।

রবিবার (১৬ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, সফটওয়্যার নির্মাণের জন্য চুক্তি হওয়া প্রতিষ্ঠান টেলিটক আগামীকাল সোমবার অথবা আগামী মঙ্গলবার বদলির জন্য শূন্য পদের তথ্য সফটওয়্যারে দেখাবে বলে মাউশিকে অবহিত করেছে। এই দুইদিনের মধ্যে শূন্য পদের তথ্য দেখানোর সম্ভাবনা বেশি। 

এদিকে শিক্ষকদের বদলি আবেদনের খসড়া প্রস্তুত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। খসড়া অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এটি চূড়ান্ত করা হবে।

রবিবার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আলোচনায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদনগ্রহণ কবে শুরু হবে, শেষ হবে কবে, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। আগামীকাল সোমবার এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা দেবেন মাউশি ডিজি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহের যে কোনো দিন বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তির খসড়ায় আগামী ২১ আগস্ট থেকে আবেদনগ্রহণ শুরুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আবেদনগ্রহণ শেষ হবে ২৭ আগস্ট। এরপর আবেদন যাচাই-বাছাই করে শিক্ষকদের বদলি করা হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আবেদনের সময় সাত দিন রাখা হয়েছে। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই করতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগবে। আবেদন বাছাই শেষ হওয়ার পর শিক্ষকরা বদলি হতে পারবেন।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা 
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9