মাউশিতে ‘খুনি খালেদার বিচার চাই’ স্লোগান দেওয়া শিক্ষা ক্যাডারকে ঢাকায় বদলি, কয়েক ঘণ্টার মধ্যে বাতিল

১৬ আগস্ট ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ০৭:২২ PM
৩১তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা কাওছার আহমেদ (গোল বৃত্তে)

৩১তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা কাওছার আহমেদ (গোল বৃত্তে) © টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলন চলাকালীন ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ঢাকার শিক্ষা ভবনের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর) গেটে মিছিল করেছিলেন আওয়ামীপন্থি গোটা বিশেক বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মিছিল শেষে শিক্ষা ভবনের গেটে অবস্থান নিয়ে ‘খুনি খালেদার বিচার চাই’ বলেও স্লোগান দিয়েছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন ৩০তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও তৎকালীন মাউশিতে কর্মরত সহকারী পরিচালক (মাধ্যমিক) কাওছার আহমেদ। পরে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে শিক্ষা প্রশাসনে।

জানা গেছে, গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে মাউশি থেকে ঢাকার বাইরে বদলি করা হয়েছিল। তবে বছর না পেরোতেই বিতর্কিত এই কর্মকর্তাকে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার সরকারি একটি কলেজে বদলি করা হয়। আজ রবিবার (১৬ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষা প্রশাসনে ক্ষোভ দেখা দিলে কয়েক ঘণ্টার মধ্যে এই আদেশ বাতিল করা হয়।

আরও পড়ুন: কোটা সংস্কারের বিরোধিতা করে সমালোচনায় বিসিএস শিক্ষা ক্যাডার সমিতি

জানা যায়, নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন কাওছার আহমেদ। আজ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ঢাকার হাজারীবাগ সরকারি মহাবিদ্যালয়ে বদলি করা হয়। পরে কয়েক ঘণ্টার মধ্যে তার এই আদেশ বাতিল করা হয়।

আদেশ বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়, কাওছার আহমেদের বদলি/পদায়নের আদেশটি প্রশাসনিক কারণে নিদের্শক্রমে বাতিল করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

২০২৪ সালের ৫ আগস্টের পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গত ৪ আগস্ট শিক্ষা ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে নানা ধরনের স্লোগান দিচ্ছেন শিক্ষা ক্যাডার সমিতির সদস্যরা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা মাউশি এবং পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তা বলে জানা গেছে।

স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বামী-ছেলেসহ গ্রেপ্তা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আরেক নতুন রেকর্ড মেসির
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9