অভিযোগ অধ্যক্ষ আজিজির

স্কুল-কলেজের শিক্ষকরা বদলির প্রস্তুতি নিলেও মাদ্রাসার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেই

১৬ আগস্ট ২০২৬, ১০:৪০ AM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © ফাইল ছবি

স্কুল-কলেজের শিক্ষকরা বদলির জন্য প্রস্তুতি নিলেও মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে এখনও কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

আজ রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি লিখেছেন, ‘স্কুল-কলেজের শিক্ষকরা বদলির পাসওয়ার্ড পেয়ে বদলির জন্য  প্রস্তুতি নিচ্ছেন। মাদ্রাসা শিক্ষকদের বদলির ব্যাপারে এখন পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না।

আরও খবর: আওয়ামী আমলের নীতিমালাই বহাল, ফেসবুকে মতপ্রকাশ নিয়ে অস্বস্তিতে শিক্ষকরা

তিনি বলেন, ‘দ্রুত মাদ্রাসা শিক্ষকদের বদলি চালু করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।’

দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত?
  • ০৬ নভেম্বর ২০২৬
শুধু প্রোটিন নয়, সুস্থ থাকতে খাদ্যতালিকায় রাখুন এই উপাদানও
  • ০৬ নভেম্বর ২০২৬
সেই নারীকে তালাক দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের দাবি গোলাম মা…
  • ০৬ নভেম্বর ২০২৬
ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া:…
  • ০৬ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ছাত্রী মাইশা নিহতের ঘটনায় লরিচালক গ্রেপ্তার
  • ০৬ নভেম্বর ২০২৬
ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রা…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950