৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি করল সরকার

১৪ আগস্ট ২০২৬, ১০:১৮ AM
বাংলাদেশ সরকার লোগো

বাংলাদেশ সরকার লোগো © টিডিসি সম্পাদিত

প্রশাসনে আবারও রদবদল করেছে সরকার। বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এবং একজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া একজন কর্মকর্তার আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে বদলি করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে বদলি করে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে মুন্সীগঞ্জের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী, এই দুই অতিরিক্ত জেলা প্রশাসককে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা

এদিকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) মাহমুদা বেগমকে বদলি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) মাহমুদুল হাসান রাসেলকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও (সিনিয়র সহকারী সচিব) আরাফাত সিদ্দিকীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের লক্ষ্যে তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১২ আগস্ট প্রজ্ঞাপনে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকায় ন্যস্ত করার যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।

বিসিএসে কি মেধার সংকট নাকি প্রক্রিয়ার সীমাবদ্ধতায় পদ শূন্য?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: এ্যানি
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে ২ হাজার আইফোনসহ চীনা প্রতারক চক্রের ৬ সদস্য আটক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাস্তায় ব্যারিকেড দিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বিএনপি নেতাকর্ম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৪ শতাংশ হারে কেটে রাখা টাকা পেতে শিক্ষকদের যা করতে হবে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬