শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি

১৫ আগস্ট ২০২৬, ০৬:৪১ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৫৭ PM
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেছেন, ‘বদলি আবেদন শুরুর বিষয়টি আগামীকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’

এর আগে শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে অনলাইনে বদলি আবেদনের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া শুরু করেন শিক্ষকরা। পরে বিকেলে বদলির পরবর্তী ধাপ সম্পর্কে জানতে মাউশি ডিজি অধ্যাপক সোহেলের সঙ্গে যোগাযোগ করে দ্য ডেইলি ক্যাম্পাস।

অধ্যাপক ড. সোহেল জানান, ‘শিক্ষকরা ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়ায় আপাতত মাউশির কাজ শেষ। এখন আবেদনগ্রহণের কার্যক্রম শুরু করতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। বিষয়টি আগামীকাল শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হবে।’

মাউশি ডিজি আরও বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি সরাসরি তদারকি করছেন শিক্ষামন্ত্রী। ফলে আগামীকাল বদলির সার্বিক চিত্র শিক্ষামন্ত্রীকে অবহিত করা হবে। এরপর মন্ত্রণালয় অনুমোদন দিলে আমরা বদলি আবেদনগ্রহণ শুরুর জন্য বিজ্ঞপ্তি জারি করব।’

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা 
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬