বদলির জন্য আইডি-পাসওয়ার্ড পেতে শুরু করেছেন শিক্ষকরা

১৫ আগস্ট ২০২৬, ০২:৫২ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৮ PM
মাউশি লোগো

মাউশি লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য আইডি পাসওয়ার্ড পাঠানোর কার্যক্রম শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) টেলিটকের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হচ্ছে। পর্যায়ক্রমে সব শিক্ষককে এটি পাঠানো হবে। কোনো শিক্ষক আইডি-পাসওয়ার্ড না পেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বপ্রাপ্ত কর্নকর্তাদের বিষয়টি অবহিত করতে হবে।

তিন এলাকার বাইরে বদলি আবেদন করতে পারবেন না শিক্ষকরা

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষকরা তিনটি এলাকার বাইরে বদলির জন্য আবেদন করতে পারবেন না। নির্ধারিত এলাকার বাইরে আবেদন করতে গেলে ‘আবেদন যোগ্য নন’ বলে নোটিফিকেশন দেখাবে সফটওয়্যার।

আরও পড়ুন: শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী নিজ জেলা, স্বামী বা স্ত্রীর নিজ জেলা এবং স্বামী-স্ত্রীর কর্মস্থলের বাইরে অন্য কোথাও বদলি আবেদন করা যাবে না। এই এলাকাগুলোর বাইরে আবেদন নেবে না সফটওয়্যার। সফটওয়্যারটি সেভাবেই প্রস্তুত করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিজ জেলা, স্পাউজের  নিজ জেলা এবং স্পাউজের কর্মস্থলের বাইরে আবেদনের সুযোগ নেই। কেউ চাইলেও আবেদন করতে পারবেন না।’

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৭ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে কলেজ শিক্ষক ও ছাত্রীর মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬