বদলি আবেদনের ইউজার আইডি-পাসওয়ার্ড না পাওয়া শিক্ষকদের করণীয় জানাল মাউশি

১৭ আগস্ট ২০২৬, ০২:০০ PM
মাউশি

মাউশি © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু করেছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। তবে অনেক শিক্ষক আইডি-পাসওয়ার্ড না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বশীল দুই কর্মকর্তার সঙ্গে। তারা জানিয়েছেন, আজ সোমবারের মধ্যে তথ্য দেওয়া প্রতিষ্ঠানের সব শিক্ষককে আবেদনের আইডি-পাসওয়ার্ড পাঠানোর কথা রয়েছে। তবে আজকের পরও যদি কেউ পাসওয়ার্ড না পেয়ে থাকেন তাহলে তাদের অবশ্যই মাউশিতে যোগাযোগ করতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, যারা পাসওয়ার্ড পায়নি, তাদের প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষকের ইনডেক্স নম্বরসহ মাউশির সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিনের কাছে জমা দিতে হবে। পরবর্তীতে টেলিটকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হতে পারে।

এদিকে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের খসড়া প্রস্তুত করেছে মাউশি। খসড়া অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এটি চূড়ান্ত করা হবে।

গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেছেন মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। আলোচনায় দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন গ্রহণ কবে শুরু হবে, শেষ হবে কবে, আবেদনের সময়সীমাসহ যাবতীয় বিষয় শিক্ষামন্ত্রীকে অবহিত করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত খসড়া মন্ত্রণালয়ে জমা দেবেন মাউশি ডিজি। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহের যে কোনো দিন বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তির খসড়ায় আগামী ২১ আগস্ট থেকে আবেদনগ্রহণ শুরুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আবেদনগ্রহণ শেষ হবে ২৭ আগস্ট। এরপর আবেদন যাচাই-বাছাই করে শিক্ষকদের বদলি করা হবে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘আবেদনের সময় সাত দিন রাখা হয়েছে। এরপর আবেদনগুলো যাচাই-বাছাই করতে আরও সাত থেকে ১০ দিন সময় লাগবে। আবেদন বাছাই শেষ হওয়ার পর শিক্ষকরা বদলি হতে পারবেন।’

ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9