অধ্যক্ষ আজিজি

পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জানেন না

১৮ আগস্ট ২০২৬, ০২:১২ PM
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি © ফাইল ছবি

দীর্ঘ চার বছর পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারীর অবসর সুবিধার জমানো টাকা দেওয়া শুরু করেছে সরকার। তবে এ অর্থের সামান্য অংশ পাওয়ায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি।

মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি লেখেন, ‘একটি টেলিভিশনে একজন শিক্ষকের সাক্ষাৎকার দেখলাম, তিনি পাওয়ার কথা প্রায় ৪০ লাখ টাকা। কিন্তু তিনি  অবসর ও কল্যাণ মিলে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৯০ টাকা।’

আরও খবর: পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 

অবশিষ্ট টাকা কখন পাবেন, তাও তিনি জানেন না উল্লেখ করে এ শিক্ষক নেতা বলেন, ‘রাষ্ট্র এতই দরিদ্র যে, ৯ লাখ কোটি টাকার বাজেট থেকে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে শিক্ষক-কর্মচারীদের পাওনাদি পরিশোধ করতে পারে না। এটা কি রাষ্ট্রের ব্যর্থতা নাকি শিক্ষকদের প্রতি অবহেলা?’

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬