কাল অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১ লাখেরও বেশি অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা

১৪ আগস্ট ২০২৬, ১১:৫৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৭ AM
 অবসর সুবিধা বোর্ড

অবসর সুবিধা বোর্ড © ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের। আগামীকাল শনিবার (১৫ আগস্ট) একযোগে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী। এ জন্য এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে এই সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজারে দাঁড়িয়েছে। আগামীকাল দেশের ৬৪ জেলায় একযোগে অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমে বলেন, ‘দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে আমরা যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লক্ষ টাকা শিক্ষকদের স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে যাচ্ছি।’

এর আগে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেওয়ার বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অবসর সুবিধা বোর্ডের অর্থ পাবেন ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-কর্মচারী। আর কল্যাণ ট্রাস্টের অর্থ পাবেন ৫৩ হাজার ৪৭৭ জন আবেদনকারী। সব মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৫৯৬ জন শিক্ষক-কর্মচারীকে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যে বিসিএসে আস্থা রেখে আর কোনো ভাইভা দেইনি, আজ সেটার গেজেটেই…
  • ১৫ অক্টোবর ২০২৬
৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬