চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা

১৯ আগস্ট ২০২৬, ০৯:২০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ১২:২৭ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চুরির অপবাদে বাড়ি থেকে বের করে নাঈম মিয়া (২২) নামের এক তরুণকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই ওই তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাঈমের মামা আবদুল মান্নান জানান, একই এলাকার জামসেদের ছেলে নিজের মোবাইল ফোন বিক্রি করলেও নাঈমকে চুরির অপবাদ দেওয়া হয়। পরে মঙ্গলবার দুপুরে জামসেদ ও তার ভাতিজা হুমায়ুন মিয়া নাঈমকে ঘর থেকে বের করে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। চুরির অপবাদ দিয়ে মারধর ও অপমানের কারণেই নাঈম আত্মহত্যা করেছেন। এ বিষয়ে জামসেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও দেখুন: মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএসপি মাহমুদুল হাসান

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বলেন, ‘খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে একই এলাকার কারও সঙ্গে তার ঝগড়া হওয়ার কথা জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর জানা যাবে।’

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950