ছয় বান্ধবীর ৫ জনই জিপিএ-৫, না পাওয়া জনের আত্মহত্যা

১২ জুলাই ২০২৫, ১০:১০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:৩৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মানিকগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ না পাওয়ায় প্রধান শিক্ষকের মেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার নিজ বাসার ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) রাজিব উদ্দিন বলেন, নিহত তানহাসহ ওরা ৬ জন সহপাঠী একসাথে চলাফেরা করত। তানহা বাদে প্রত্যেকেই এ প্লাস পেয়েছে। এই ক্ষোভ থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। ও একজন মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মেনে নিতে পারছি না।

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বিষয়টি স্বাভাবিক একটি আত্মহত্যার ঘটনা। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে। এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি চলছে।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬