বাবা পরীক্ষার ফি দিতে না পারায় অভিমানে কিশোরের আত্মহত্যা

০৪ জানুয়ারি ২০২৬, ০৪:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের দশম শ্রেনী পড়ুয়া এক কিশোর গলায় গামছা জড়িয়ে আত্নহত্যা করেছে। রবিবার (৪ জানুয়ারি) এ আত্নহত্যার ঘটনা ঘটে।
সে উপজেলার পাচ কাউনিয়া গ্রামের সুশান্ত মন্ডলের ছেলে।

নিহত দিপু মন্ডলের বাবা সুশান্ত মন্ডল জানান, গতকাল রাতে তার ছেলে পরীক্ষার ফিস ও অন্যান্য খরচসহ ৪ হাজার টাকা চায়। কয়েক দিন পর টাকা দেওয়ার কথা বললে, ছেলের সাথে তার কথা কাটাকটি হয়। এরপর সকালে সে (দিপু মন্ডল) দরজা না খুললে, পরিবারের সবাই দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখা যায় ফ্যানের সাথে গলায় গামছা জড়িয়ে আত্নহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে মৃতদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬