মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএসপি মাহমুদুল হাসান

১৯ আগস্ট ২০২৬, ০৯:০৫ AM
এএসপি মাহমুদুল হাসান

এএসপি মাহমুদুল হাসান © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেছেন, ‘মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তালিকাভুক্ত প্রতিটি মাদক কারবারিকে ধরে সোজা আইনের আওতায় আনা হবে। যেকোনো মূল্যে এই বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে।’ 

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা সদরের জয়কালী বাজারে থানা পুলিশ কর্তৃক আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে আয়োজিত আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এএসপি মাহমুদুল হাসান বলেন, ‘মাদকের সাথে কোনো ধরনের আপস কিংবা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’ 

সমাবেশে এএসপি মাহমুদুল হাসান আরও বলেন, ‘মাদকের করাল গ্রাস আমাদের পুরো যুবসমাজকে গিলে খাচ্ছে। পরিবার ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। আর পরিবার ও সমাজ ধ্বংস হয়ে গেলে দেশকে রক্ষা করা যাবে না। তাই তরুণ ও কিশোরদের বাঁচাতে হলে সমাজ থেকে মাদককে উপড়ে ফেলতেই হবে।’ 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন  সাংবাদিক এম নুরুল ইসলাম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম শাহেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব ফারুক হোসেন, উপজেলা বিএনপির সদস্য আকতারুজ্জামান ও উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ।

আরও দেখুন: ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলি প্রকাশ

সমাবেশে সভাপতির বক্তব্যে ওসি জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকসেবীরাই ইভটিজিং, চুরি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধের মূল কারিগর। এদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো হবে না।’

ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে মৌখিকের নম্বর, তথ্য উপদেষ্টা বললেন—‘ভ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9