ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

১৫ আগস্ট ২০২৬, ০১:০০ AM
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড

ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দুটি স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ আগষ্ট) রাতে রাজাপুর উপজেলার পৃথক দুইটি স্থানে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বড় কৈবর্তখালী গ্রামের জয়রাম তেওয়ারির ছেলে সুজন তেওয়ারি (৪৫), বড় গালুয়া গ্রামের গনি হাওলাদারের ছেলে যুবলীগ নেতা মো. মিজানুর রহমান (৪২), পূর্ব ফুলহার গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে তুহিন (২২), বড় কৈবর্তখালী গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে মো. সাইফুল হাওলাদার (২৪) এবং মনোহরপুর গ্রামের মো. বাবুল হাওলাদারের ছেলে মো. রাব্বি (২০)। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, “মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “রাজাপুরকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ কার্যক্রমে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

ট্যাগ: ঝালকাঠি
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬