পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রীর

২৯ জুন ২০২৬, ০৮:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে অনামিকা দাস (১৩) নামে এক স্কুল ছাত্রীর  মৃত্যু হয়েছে। উপজেলার নওপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনামিকা দাস দূর্গাপুর গ্রামের আবুল চন্দ্র দাসের মেয়ে এবং স্থানীয় সুরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পরিবার সূত্রে জানা যায় সোমবার  (২৯ জুন ) দুপুর আড়াইটার দিকে পাড়ার অন্যান্যদের সাথে বাড়ির পুকুরে গোসল করতে নামে অনামিকা দাস। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে সে তলিয়ে যায়। অন্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে  উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সোয়া ৩টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলার নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার দূর্গাপুর  গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক।

এব্যাপারে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক( ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘পুকুরে ডুবে কিশোরীর  মৃত্যুর বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে অবহিত করেছে। পুলিশ পাঠিয়ে এব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।’

চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬
পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ পেল যে সাত শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৫ অক্টোবর ২০২৬
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন পিনাকী ভট্টাচার্য
  • ১৫ অক্টোবর ২০২৬
পুরোনো স্মৃতি থেকে নতুন স্বপ্ন, শিরোপার লক্ষ্যে মোসাদ্দেক
  • ১৫ অক্টোবর ২০২৬