ঝালকাঠিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৮ জুন ২০২৬, ০৮:১৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঝালকাঠির দুই উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নলছিটিতে ডোবায় পড়ে এবং রাজাপুরে পুকুরের পানিতে তলিয়ে প্রাণ হারায় দুই শিশু।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নলছিটির রানাপাশা ইউনিয়নের ভেরনবাড়িয়া গ্রামের সোহেল হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার (২) ও রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার মিজান মৃধার ছেলে মো. জুনায়েদ (সাড়ে ৩)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটির ভেরনবাড়িয়া গ্রামে শিশুকন্যা সানজিদাকে সঙ্গে নিয়ে তার মা কবিতা বেগম বাড়ির পাশের একটি ডোবার ধারে লাকড়ি সংগ্রহ করতে যান। একপর্যায়ে অসতর্কতাবশত সানজিদা ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রাজাপুর উপজেলার পুটিয়াখালী ৪ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল মো. জুনায়েদ। এ সময় তার মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানায়, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। একই দিনে জেলার দুই উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬