চট্টগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত শিশু সাইরা মনি

পানিতে ডুবে মৃত শিশু সাইরা মনি © সংগৃহীত

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরের দিকে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় এ র্ঘটনা ঘটে। নিহত শিশুটি শৈলকুপা এলাকা বাসিন্দা আব্দুল হালিমের ছোট মেয়ে সাইরা মনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে নামে। সে সাঁতার না জানায় পুকুরে তলিয়ে যায়। পরবর্তীতে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলে তাকে মৃত পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়নহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, শিশুটি খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

ছোট মেয়ের মৃত্যুতে পুরো পরিবার এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬